Web Analytics
প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার বেলা আড়াইটায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আমন্ত্রণ জানান। দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সিইপিএ সইয়ের দিকে এগোচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকের শুরুতে সই হতে যাওয়া কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ইয়ো হান-কু। দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তি কার্যকর হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়বে এবং বাংলাদেশে কোরীয় বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি বলেন, অনেক কোরীয় কোম্পানি বাংলাদেশে সফলভাবে ব্যবসা করছে এবং আরও কোম্পানি বিনিয়োগে আগ্রহী।

প্রধানমন্ত্রী কোরীয় কোম্পানিগুলোকে খেলনা, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, অটোমোবাইল, সেমিকন্ডাক্টর ও জাহাজ নির্মাণে বিনিয়োগের আহ্বান জানান। তিনি জাহাজ নির্মাণে প্রশিক্ষণ কেন্দ্র ও ভাষাশিক্ষার সম্ভাবনার কথা বলেন এবং বিনিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। বাংলাদেশে কোরীয় কোম্পানিগুলোকে নিয়ে সেমিনার আয়োজনের পরিকল্পনাও বৈঠকে জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।