বাংলাদেশ সরকার নারী ও শিশু কল্যাণে সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জন মাকে মাসিক ৮৫০ টাকা করে ভাতা দেওয়া হবে। পাশাপাশি কর্মজীবী অভিভাবকদের সহায়তা ও শিশুদের যত্নে দেশের বিভিন্ন অঞ্চলে ৬০টি আধুনিক শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় ১০ লাখ ৪০ হাজার পরিবারকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীতা নারীর সংখ্যা এক লাখ বাড়িয়ে ৩০ লাখে উন্নীত করা হবে এবং প্রত্যেককে মাসিক ৭০০ টাকা করে ভাতা প্রদান করা হবে।
এই উদ্যোগগুলো সরকারের সামাজিক সুরক্ষা জোরদার ও নারী-শিশুসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আর্থিক সহায়তা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে নেওয়া হয়েছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।