Web Analytics
মার্কিন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কারণেই ইসরাইল গাজায় গণহত্যা চালাতে পেরেছে। শুক্রবার মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নিঃশর্ত সহায়তার ধারণা অর্থহীন এবং গাজায় হাজার হাজার নারী ও শিশুর মৃত্যু সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব ছিল।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কর্টেজ বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থীর উচিত হবে ইসরাইলকে সামরিক সহায়তা পুনর্বিবেচনা করা। তিনি আরও বলেন, এটি কেবল প্রেসিডেন্ট নির্বাচনের বিষয় নয়, বরং যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন মেনে চলার বাধ্যবাধকতার বিষয়।

কর্টেজ বলেন, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেখা গেলে সহায়তা শর্তসাপেক্ষে দেওয়া উচিত। দ্য গার্ডিয়ান সূত্রে প্রকাশিত এই মন্তব্য যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতি নিয়ে নতুন বিতর্কের ইঙ্গিত দেয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।