Web Analytics
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন অভিযোগ করেছেন, জুলাইকে আড়াল করে বহুপক্ষীয় যোগসাজশে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। মঙ্গলবার রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ের শহীদ নিজামী মিলনায়তনে থানা দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত নীরব দর্শক থাকতে পারে না এবং এ জন্য দলটি কয়েকটি কর্মসূচি নিয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী সেলিম উদ্দিন কর্মসূচির সময়সূচি তুলে ধরেন। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার দিবস, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ কর্মসূচি, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বড় পরিসরে র‍্যালির কথা জানান তিনি।

তিনি বলেন, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারিজুড়ে প্রায় ১০০ দিন বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি চলবে এবং এতে নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ নারী-পুরুষের অংশগ্রহণ থাকবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি ১৯৯১ সালের নির্বাচনে জামায়াতের সমর্থনের প্রসঙ্গ তোলেন এবং দলটিকে অকৃতজ্ঞতার অভিযোগ করেন। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেওয়া হয় এবং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মানুষের পাশে থাকার আহ্বান জানানো হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।