Web Analytics
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে আলোচনার আগ্রহ প্রকাশ করা হয়েছে এবং তিনিও এতে রাজি আছেন। রবিবার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের আরও আগেই এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল।

খামেনির মৃত্যুর পর ইরানের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের প্রেক্ষাপটে এই মন্তব্য আসে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে এবং যুক্তরাষ্ট্র কুয়েতে তিনটি বিমান বিধ্বস্তের ঘটনা স্বীকার করেছে। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় মিত্ররা ইরানের সাম্প্রতিক পদক্ষেপকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে।

ওয়াশিংটন ও তেহরানের সম্ভাব্য এই সংলাপ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করতে পারে, যদিও আলোচনার সময়সূচি বা বিষয়বস্তু এখনো জানা যায়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।