দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে অন্তত ১৪ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই শোক প্রকাশ করেন। তিনি জানান, গাইবান্ধা জেলায় পাঁচজনসহ বিভিন্ন স্থানে অন্তত ১৪ জন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
শোকবার্তায় তিনি এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক বলে উল্লেখ করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বজ্রপাতের সময় মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে সচেতন করার আহ্বান জানান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহায়তা প্রদানের অনুরোধ করেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।