Web Analytics
চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের পুরাপাড়া এলাকায় মোটরসাইকেল আরোহী একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে একটি পিকআপ ভ্যান থামিয়ে ৪০০ কেজি প্রক্রিয়াজাত চুল ছিনতাই করেছে। শনিবার বেলা দেড়টার দিকে ঘটনাটি ঘটে। ২৩ বস্তায় থাকা চুলগুলো দামুড়হুদার কার্পাসডাঙ্গার একটি কারখানা থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল।

বাংলাদেশ হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আতিয়ার রহমান বলেন, চালানটিতে ২৩ জন ব্যবসায়ীর প্রক্রিয়াজাত চুল ছিল এবং এর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। ঘটনার খবর পেয়ে পুলিশ ও ব্যবসায়ীরা দুর্বৃত্তদের খোঁজে নেমেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মন্টু মিয়া জানান, এই চালানের সঙ্গে প্রায় ২২ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও ১০০ শ্রমিকের জীবিকা জড়িত। ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করায় চুল বিক্রির অর্থ দিয়ে তাদের পাওনা মেটানোর কথা ছিল। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া চুল উদ্ধারে একাধিক দল মাঠে কাজ করছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।