Web Analytics
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করেছে ডিএমপি। অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারসহ এসব গ্রেপ্তার করা হয়।

বিভাগভিত্তিক গ্রেপ্তারের মধ্যে মিরপুরে সর্বাধিক ১৪৮ জন এবং তেজগাঁওয়ে ৯৩ জন গ্রেপ্তার হন। এছাড়া লালবাগে ৬১, ওয়ারীতে ৫৪, রমনায় ৪৮, গুলশানে ৩৭, মতিঝিলে ৩৫ ও উত্তরায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে নয়জনকে এবং সিটিটিসি একজনকে।

অভিযানে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ২ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা, একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। এ সময় একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।