মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে হুমকি দিয়ে আলটিমেটামের কথা বলেছেন। তিনি সতর্ক করেছেন, আগামী সোমবার (৬ এপ্রিল) এর মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানকে কঠোর মূল্য দিতে হবে। বিবিসির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইরানে মার্কিন–ইসরাইলি হামলা শুরুর পর থেকেই ট্রাম্প একাধিকবার এমন আলটিমেটাম দিয়েছেন।
প্রথম আলটিমেটামটি ২১ মার্চে দেওয়া হয়, যেখানে ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে নৌপথ না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দেন। ২৩ মার্চ তিনি জানান, আলোচনার কারণে হামলার সিদ্ধান্ত পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে। ২৭ মার্চ তিনি সময়সীমা ৬ এপ্রিল পর্যন্ত বাড়ান। ৪ এপ্রিল ট্রাম্প চূড়ান্ত ৪৮ ঘণ্টার সতর্কতা দেন এবং ৫ এপ্রিল আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে একই হুমকি পুনরায় দেন, যেখানে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের কথা বলেন।
ইরান সরকার এসব দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ট্রাম্পের বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি নেই।