Web Analytics
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

অবিরাম বৃষ্টিপাতের কারণে এলাকায় ঝুঁকি বেড়ে যাওয়ায় প্রশাসন জননিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পর্যটন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।