Web Analytics
জমিয়তে উলামায়ে ইসলাম শুক্রবার (১৫ মে) বাদ জুমা যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি ও পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে প্রধান বিক্ষোভ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে আফেন্দী বলেন, চুক্তিতে বাংলাদেশকে ১৩১টি শর্ত মানতে হলেও যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র ৬টি শর্ত, যা বাংলাদেশের জন্য ক্ষতিকর। তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের ৭২ ঘণ্টা আগে গোপনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দেশের অর্থনীতি ও স্বাধীন নীতিনির্ধারণে নেতিবাচক প্রভাব ফেলবে। দলটি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস চুক্তি বাতিলসহ ১০ দফা দাবি তুলে ধরে, যার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ ও কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি রয়েছে।

আফেন্দী পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।