Web Analytics
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা থেকে ১৩.৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ সম্পন্ন করেছে। মার্কিন জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাস থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি পুরোনো গবেষণা রিঅ্যাক্টর থেকে ইউরেনিয়াম সরিয়ে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার একটি নিরাপদ স্থাপনায় স্থানান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে এই পদক্ষেপ নেওয়া হয়, যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) অত্যন্ত সংবেদনশীল ও জটিল বলে উল্লেখ করেছে।

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন সামরিক অভিযানের পর স্থাপনার নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ইউরেনিয়াম সরানো জরুরি হয়ে পড়ে। মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্র্যান্ডন উইলিয়ামস বলেন, এই পদক্ষেপ বৈশ্বিক নিরাপত্তা ও পারমাণবিক ঝুঁকি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে কূটনৈতিক যোগাযোগ, বাণিজ্যিক ফ্লাইট ও দূতাবাস কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

বিশ্লেষকদের মতে, প্রশাসনের মূল লক্ষ্য ইরানকে তার উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদ ত্যাগে বাধ্য করা, যদিও এখনো কোনো স্থায়ী সমঝোতা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।