Web Analytics
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ডিএসসিসি পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা ও ক্লিন এনার্জি উদ্যোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শনিবার রাজধানীর নগর ভবনে ‘প্রি-কপ৩১ কনফারেন্স অন রিনিউয়েবল এনার্জি অ্যান্ড গ্রিন এন্টারপ্রেনারশিপ’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, টেকসই ভবিষ্যৎ গড়তে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ভাবনা বাস্তবায়নে সব ধরনের নীতিগত সহায়তা দিতে ডিএসসিসি বদ্ধপরিকর। আসন্ন কপ৩১ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে তরুণ, উদ্যোক্তা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং তরুণদের পরিবেশবান্ধব উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার তাগিদ দেন।

ডিএসসিসি, মিশন গ্রিন বাংলাদেশ, ইআরপিডিএফ বাংলাদেশ, ক্যাপস ও ডিআরডিএফ যৌথভাবে সম্মেলনটি আয়োজন করে। বক্তারা ন্যায্য জলবায়ু অর্থায়ন, সবুজ ব্যবসার আইনি সুরক্ষা, বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে বিজ্ঞানভিত্তিক পর্যবেক্ষণ এবং সবুজ উদ্ভাবনে সরাসরি তহবিলের ওপর জোর দেন। সম্মেলনে দুই শতাধিক তরুণ, উদ্যোক্তা, পরিবেশকর্মী ও উন্নয়নকর্মী অংশ নেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।