Web Analytics
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক প্রধানেরা মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। শুক্রবার রিয়াদে তিন দেশের প্রতিরক্ষাপ্রধান ও চিফ অব জেনারেল স্টাফদের বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং সৌদি আরবের ওপর সম্ভাব্য হুমকি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক সমন্বয়, প্রতিরক্ষা সক্ষমতার একীভূতকরণ এবং যৌথ মহড়ার মাধ্যমে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্মিলিত প্রতিরক্ষার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে তিন দেশ।

গত ৭ আগস্ট মক্কা সম্মেলনে চুক্তিটি স্বাক্ষরিত হয়। এতে তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে। ৩১ আগস্ট ইস্তাম্বুলের বৈঠকের পর এর নাম মক্কা যৌথ প্রতিরক্ষা জোট করা হয়। জোটের সদর দপ্তর রিয়াদে এবং অবসরপ্রাপ্ত পাকিস্তানি লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ প্রথম মহাসচিব নিযুক্ত হয়েছেন। জোট সম্প্রসারণের সম্ভাবনাও আলোচনায় এসেছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।