Web Analytics
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে জানিয়েছেন, খেলাপি ঋণে বিপর্যস্ত ব্যাংকগুলোর আমানতকারীরা সুদসহ তাদের পুরো টাকা ফেরত পাবেন। তিনি বলেন, ব্যাংক দেউলিয়া হলে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরতের ‘হেয়ারকাট’ বিধান কার্যকর হবে না। তবে আমানত ফেরতের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগবে বলে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। বিএনপির সংসদ সদস্য রেহেনা আক্তার রানু ব্যাংক লুটের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দুর্ভোগ তুলে ধরে দায়ীদের সম্পদ নিলামে বিক্রির দাবি জানান।

অর্থমন্ত্রী জানান, আর্থিক খাতকে স্থিতিশীল করতে পাঁচটি ব্যাংককে একীভূত করে রেজ্যুলেশন আইনে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। দায়ীদের শনাক্তে বিশেষ ফরেনসিক অডিট চলছে এবং বাংলাদেশ ব্যাংককে তাদের সম্পদ জব্দ ও নিলামের ক্ষমতা দেওয়া হয়েছে। বিদেশে পাচার করা অর্থ ফেরাতে ৯টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানকে ‘নো উইন, নো ফি’ ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি পুনরায় আশ্বাস দেন, ব্যাংকগুলো লোকসানে থাকলেও আমানতকারীরা তাদের টাকা ও সুদ ফেরত পাবেন, তবে এর জন্য সময় প্রয়োজন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।