Web Analytics
রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাস দুর্ঘটনায় অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার সকাল আটটার দিকে মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এফডিসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঢাবি শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, বাসটি আগে থেকেই ফিটনেসবিহীন ছিল। উড়ালসড়ক থেকে নামার সময় বাসটির একটি চাকা পাংচার হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খায়, এতে একাধিক শিক্ষার্থী আহত হন।

দুর্ঘটনার পর আহতদের অবস্থা বা তদন্ত সংক্রান্ত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।