যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এর্দোয়ান বুধবার ফোনে দ্বিপক্ষীয় সম্পর্কসহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতি অনুযায়ী, এর্দোয়ান ট্রাম্পকে জানান যে মক্কা যৌথ প্রতিরক্ষা জোট হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এর্দোয়ান বলেন, হরমুজ প্রণালি ও ইয়েমেনের চলমান পরিস্থিতি নিরসনে আংকারা কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং সব ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে তুরস্কের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু এবং যুদ্ধের অবসানের প্রচেষ্টায় তুরস্ক সহায়তা করতে প্রস্তুত বলেও জানান এর্দোয়ান। বিবৃতিতে বলা হয়, ট্রাম্প তুরস্কের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এর্দোয়ান ও তুর্কি জনগণকে অভিনন্দন জানান এবং অর্গানাইজেশন অব তুর্কিক স্টেটসের শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য তুরস্কের সাফল্য কামনা করেন।