Web Analytics
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, বিএনপি সরকার তা করছে। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে দলের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে দলীয়করণ চলছে এবং রাষ্ট্রের অর্থ ব্যয় করে বিএনপি নিজেদের ব্র্যান্ডিং করছে। তিনি আরও অভিযোগ করেন, দলটি জনগণের রায়কে অবমাননা করেছে। দেশ রক্ষায় জুলাইয়ের মতো আবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে বলা হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। তিনি সারাদেশে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার অভিযোগ করেন। আখতার আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেও সরকার ব্যর্থ হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।