Web Analytics
জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অতীতের অনিয়ম পুনরাবৃত্তি রোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সংসদ কমিটি। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। বৈঠকে সংসদের সাউন্ড সিস্টেম বিকল হওয়ার ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে এবং আগামী ২ এপ্রিল প্রতিবেদন জমা দেওয়ার কথা জানানো হয়।

বৈঠকে আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় গুণগত মান বজায় রাখা ও ক্রয়মূল্য যুক্তিসংগত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া সংসদের সুপেয় পানির সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। চিফ হুইপ আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সংসদ সদস্যরা তাদের বাসায় উঠতে পারবেন।

বৈঠক শেষে দুটি সাব-কমিটি গঠন করা হয়—একটি সাউন্ড সিস্টেমের ত্রুটি শনাক্তে এবং অন্যটি সংসদ ভবনের ক্যান্টিনের খাবার, পানির মান ও আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের জন্য।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।