Web Analytics
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান আওয়ামী লীগকে গণহত্যার জন্য প্রত্যক্ষ এবং ভারতকে পরোক্ষভাবে দায়ী করেছেন। বৃহস্পতিবার বিজয়নগর থেকে প্রেসক্লাব পর্যন্ত জাগপার বিক্ষোভ র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। র‍্যালিটি ছিল খুনি হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুই বছর আশ্রয় দেওয়ার প্রতিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।

তিনি বলেন, বাংলাদেশকে করদ রাজ্য বানাতে ভারত সরকার আওয়ামী লীগকে ব্যবহার করেছে এবং জুলাই গণঅভ্যুত্থানের পর দলটিকে হারিয়ে এখন বিএনপিকে ব্যবহার করতে চায়। তাঁর ভাষ্য অনুযায়ী, পিলখানা, শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন ও জুলাইয়ের সব গণহত্যার দায় আওয়ামী লীগের পাশাপাশি ভারতেরও রয়েছে। তিনি দাবি করেন, বাংলাদেশের রাজনীতিবিদেরা ক্ষমতার আশায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান।

রাশেদ প্রধান সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগও তোলেন। তিনি বলেন, দিল্লিতে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন এবং দলটিকে দিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। অনুষ্ঠানে জাগপার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।