Web Analytics
ইন্দোনেশিয়ার নৌবাহিনী শুক্রবার সামরিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ বহরে যুক্ত করেছে। ইতালির সাবেক জুসেপ্পে গ্যারিবল্ডি নামের জাহাজটি উত্তর জাকার্তার তানজুং প্রিওক বন্দরে নোঙর করা হয়েছে। সপ্তম শতকের সুমাত্রাকেন্দ্রিক সামুদ্রিক সাম্রাজ্যের নামে জাহাজটির নতুন নাম রাখা হচ্ছে কেআরআই শ্রিবিজয়া।

নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মুহাম্মদ আলী বলেন, জাহাজটি ইতালি থেকে কলম্বো ও মালাক্কা প্রণালি হয়ে শুক্রবার তানজুং প্রিওকে পৌঁছেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার নৌবাহিনী এটি আরও ১৫ থেকে ২০ বছর ব্যবহার করবে। নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ১৮০ মিটার দীর্ঘ জাহাজটি একসঙ্গে ১৮টি হেলিকপ্টার বহন এবং ৮৩০ জনকে পরিবহন করতে পারে।

অ্যাডমিরাল আলী বলেন, দুর্গম এলাকায় হেলিকপ্টারে দ্রুত লজিস্টিক সহায়তা পৌঁছাতে দুর্যোগের সময় এ ধরনের নৌযান প্রয়োজন। প্রয়োজন হলে যুদ্ধকালেও এটি ব্যবহার করা যাবে। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, ১৮ হাজার দ্বীপের দেশে দুর্যোগ ব্যবস্থাপনায় জাহাজটি ব্যবহৃত হবে। ১৯৮৫ সালে ইতালীয় নৌবাহিনীতে কমিশন পাওয়া জাহাজটি ২০১৪ সালে অবসরে যায়। ইন্দোনেশিয়া গত বছর এটি কেনার প্রস্তাব দেয় এবং অর্থ মন্ত্রণালয় ৪৫ কোটি ডলার অনুমোদন করে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।