Web Analytics
আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য আবেদন গ্রহণ শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটি জানিয়েছে, গ্রাহকেরা ১৫ অক্টোবর থেকে টাকা পাবেন। চেয়ারম্যান মেলিতা মেহজাবীন বলেন, ওই দিন থেকে সব সেবা চালু করা হবে এবং কোনো গ্রাহক যেন খালি হাতে না ফেরেন, সে জন্য সব শাখা ও এটিএম বুথে পর্যাপ্ত তারল্য রাখা হবে।

আগের অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকটি এখনো সংকটে রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিন ব্যাংকটির পরিচালনা পর্ষদ সিকদার গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। ২০২৪ সালে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের পর গ্রুপটি নিয়ন্ত্রণ হারায়। বর্তমানে মাল্টিমোড গ্রুপ, হোসাফ গ্রুপ ও আর্মানা গ্রুপের পরিবারের সদস্যরা ব্যাংক পরিচালনায় যুক্ত আছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ৫৬ দশমিক ৪৪ শতাংশ বা প্রায় ২৪ হাজার কোটি টাকা খেলাপি। ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতি প্রায় ২০ হাজার কোটি টাকা। ২০২৪ সালে ব্যাংকটির লোকসান ছিল ১ হাজার ৭০৬ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে অনিরীক্ষিত হিসাবে লোকসান দাঁড়িয়েছে ২ হাজার ২৮৬ কোটি টাকা।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।