Web Analytics
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড কেবল আর্থিক সহায়তা নয়, বরং নারীদের ক্ষমতায়ন ও পরিবার-সমাজে তাদের অবস্থান সুদৃঢ় করার একটি হাতিয়ার। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাঁহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ৫৯০ জন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়।

মন্ত্রী বলেন, বাড়ির প্রধান নারীরাই এই কার্ড পাবেন, যা তাদের শক্তি ও স্বাধীনতার প্রতীক। তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বলেন, কেউ দুর্নীতিতে জড়িত হলে তাকে কোনো ক্ষমা করা হবে না। মির্জা ফখরুল জানান, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিএনপি সরকার ক্ষমতায় আসার ২২ দিনের মধ্যেই এই কর্মসূচি চালু করেছে।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে দেশে কোনো নিয়ম-কানুন ছিল না এবং টাকা ছাড়া কেউ কোনো কার্ড পায়নি, কিন্তু বর্তমান সরকার বিনামূল্যে ফ্যামিলি কার্ড দিচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।