রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে বৈরী আবহাওয়া ও তীব্র ঝড়ের কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি ও অন্যান্য নৌযান চলাচল মঙ্গলবার দুপুর ১২টা থেকে পুনরায় শুরু হয়েছে। সকাল সোয়া ১১টার দিকে নদীতে তীব্র স্রোত ও বড় ঢেউ সৃষ্টি হওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এবং দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাময়িকভাবে চলাচল বন্ধ রাখে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আবহাওয়া কিছুটা অনুকূলে আসলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এতে দীর্ঘ সময় আটকে থাকা যানবাহন ধীরে ধীরে পার হতে শুরু করে এবং যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জেসানুল ইসলাম তপু জানান, আবহাওয়া অনুকূলে আসায় ফেরি সার্ভিস পুনরায় চালু করা হয়েছে।
স্বল্প সময়ের এই স্থগিতের পর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যায় এবং যানজটও ধীরে ধীরে কমে আসে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।