Web Analytics
কুমিল্লার মুরাদনগরের শ্রিকাইল গ্যাস ফিল্ডের ৫ নম্বর কূপ থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই কার্যক্রম উদ্বোধন করেন। বাপেক্স কর্মকর্তারা জানান, এই কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে এবং এতে প্রায় ৩ হাজার কোটি টাকার গ্যাস মজুত রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশীয় গ্যাস উত্তোলনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা হবে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক জানান, ২৩টি অনুসন্ধান কূপ খননের মধ্যে আটটিতে গ্যাস পাওয়া গেছে।

সচিব বলেন, দেশীয় গ্যাস উৎপাদন বাড়িয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে হবে এবং বাপেক্সকে আরও শক্তিশালী করতে হবে, কারণ আমদানি করা গ্যাসের দাম দেশীয় গ্যাসের তুলনায় কয়েক গুণ বেশি।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।