চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি’র অর্থায়নে মশক নিয়ন্ত্রণের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।
প্রধানমন্ত্রী সারসংক্ষেপে মন্তব্য করে বলেন, মশক নিধন শেখার জন্য ফ্লোরিডায় যাওয়ার প্রয়োজন নেই; দেশের ডোবার পাশে সন্ধ্যার পর কয়েক ঘণ্টা অবস্থান করলেই নতুন পদ্ধতি উদ্ভাবন সম্ভব। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রশাসনিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এটিকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা ও জনস্বার্থ পুনর্বিবেচনার ইঙ্গিত হিসেবে দেখছেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবটির বিষয়ে স্থানীয় সরকার বিভাগ পরবর্তী পদক্ষেপ নেবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।