Web Analytics
এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মতো আবারও হয়রানিমূলক মামলার সংস্কৃতি চালু হয়েছে। রোববার বরিশালের হালিমা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপির বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং এমন মামলা দিয়ে কাউকে চুপ করানো যাবে না।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি যেন আওয়ামী লীগের মতো না হয়, কারণ বিএনপি ফ্যাসিবাদবিরোধী দল এবং গণঅভ্যুত্থানে রাজপথে ছিল। তিনি সতর্ক করেন, যদি বিএনপি আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে আঁতাত করে বা দুর্নীতিবাজদের আশ্রয় দেয়, তাহলে এনসিপি রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। তিনি বরিশালের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং বলেন, জাতীয় নির্বাচনে কারচুপি মেনে নেওয়া হলেও স্থানীয় নির্বাচনে তা সহ্য করা হবে না।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।