Web Analytics
২০২৬ সালের ১১ মে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা, টিকা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা এবং সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে মানববন্ধন করে জাতীয় ছাত্রশক্তি। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ডে সরকারের জবাবদিহিতা ও স্বাস্থ্য খাতের ব্যর্থতার প্রতিবাদ জানান।

ঢাবি শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বলেন, সরকার ক্ষমতায় আসার চার মাস পার হলেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি টিকা ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা, চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং সীমান্তে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সরকারের নীরব অবস্থানের সমালোচনা করেন। তিনি হামে মৃত্যুর ঘটনায় স্বাধীন কমিশন গঠন ও স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা ঘোষণার দাবি জানান।

অন্যান্য নেতারা সরকারের পররাষ্ট্রনীতিকে ‘নতজানু’ বলে আখ্যা দিয়ে স্বাস্থ্য খাতের সংস্কার, সীমান্ত হত্যার অবসান এবং জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।