Web Analytics
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীকে ১৬ ফেব্রুয়ারি সীতাকুণ্ডে জেলে সম্প্রদায় ও হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে তিনি জানান, সমুদ্রে মাছ ধরার সময় জেলেরা প্রায়ই জলদস্যুদের কবলে পড়েন, যা দমন করতে কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের ন্যায্য সহায়তা নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি। এছাড়া স্থানীয়দের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে একটি ডিপ টিউবওয়েল স্থাপনের ঘোষণা দেন।

তিনি আরও জানান, চন্দ্রনাথ পাহাড়ে তীর্থযাত্রীদের জন্য আধুনিক ছাউনি নির্মাণ করা হবে এবং উপজেলা প্রশাসন ও স্রাইন কমিটির সঙ্গে সমন্বয় করে এসব কাজ বাস্তবায়ন করা হবে। একই দিন বিকেলে শিবচতুর্দশী মেলা কমিটির আয়োজনে পৃথক অনুষ্ঠানে তিনি বয়োজ্যেষ্ঠ তীর্থযাত্রীদের সুবিধার্থে চন্দ্রনাথ পাহাড়ে ক্যাবল কার স্থাপনের ঘোষণা দেন। প্রায় সাড়ে ১২শ ফুট উচ্চতায় অবস্থিত মন্দিরে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ রাস্তার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।

স্থানীয় নেতৃবৃন্দ ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ঘোষিত এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।