Web Analytics
সাংবাদিক শওকত মাহমুদকে শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ‘মঞ্চ ৭১’ সংগঠনের আত্মপ্রকাশের ঘটনাকে কেন্দ্র করে এই মামলা করা হয়। সোমবার (৩০ মার্চ ২০২৬) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের পর এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শওকত মাহমুদকে আদালতে হাজির করা হয় এবং তদন্ত কর্মকর্তা মো. আখতার মোরশেদ তাকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে ‘মঞ্চ ৭১’ নামে সংগঠনটি গত বছরের ৫ আগস্ট আত্মপ্রকাশ করে। এর অংশ হিসেবে ২৮ আগস্ট ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সময় একদল ব্যক্তি হট্টগোল করে সভাস্থলে ঢুকে অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এ ঘটনায় উপপরিদর্শক আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলার আবেদনে বলা হয়েছে, সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।