Web Analytics
ইরান মঙ্গলবার কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ রেখেছিল বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল রপ্তানি নৌপথটির এই সাময়িক বন্ধের পর প্রণালীটি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, নৌযান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়। একই সময়ে ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস সেখানে সামরিক মহড়া পরিচালনা করে। এই মহড়ার সময়ই প্রণালীটি আংশিকভাবে বন্ধ রাখা হয়।

হরমুজ প্রণালী বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত কৌশলগত এলাকা, কারণ মধ্যপ্রাচ্য থেকে রপ্তানিকৃত বিপুল পরিমাণ তেল এই সমুদ্রপথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে থাকে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।