Web Analytics
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল কিনতে গিয়ে এক ব্যবসায়ীর দোকান থেকে মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক রাসেলের বিরুদ্ধে। শনিবার, ৮ আগস্ট সন্ধ্যায় থানাসংলগ্ন মধ্যবাজারে রাজিব মিয়ার ফলের দোকানে ঘটনাটি ঘটে। পরদিন দোকানের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয়ভাবে পাওয়া প্রায় ১ মিনিট ৯ সেকেন্ডের ফুটেজে দেখা যায়, ফল কেনার পর এসআই রাসেল দোকানি রাজিব মিয়াকে টাকা দেন। এরপর বাম হাতে নিজের মোবাইল নেওয়ার সময় টেবিলে রাখা আরেকটি ফোন ডান হাতে তুলে পকেটে রেখে দোকান থেকে বেরিয়ে যান বলে ফুটেজে দেখা গেছে। ফোন না পেয়ে দোকানি পরে সিসিটিভি পর্যালোচনা করেন। তবে রাজিব মিয়া গণমাধ্যমে সরাসরি কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান, পুলিশ বিভাগের ভাবমূর্তির বিষয়টি বিবেচনায় রাতেই উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টির সমাধান করা হয়। ওসি (তদন্ত) বিশ্বজিৎ পালও আপসে মীমাংসার কথা বলেছেন। ওসি মোহাম্মদ আকবর হোসেনের ভাষ্য, একই স্থানে দুটি ফোন রাখায় ভুলবশত ফোনটি নেওয়া হয়েছিল; হারানোর কারণে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দারোগার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।