Web Analytics
অরাজনৈতিক সেবাসংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি) বাংলাদেশ, গাজা ও সুদানের প্রত্যন্ত অঞ্চলে সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি স্বাস্থ্যসেবা, খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি জরুরি চিকিৎসা, মেডিকেল ক্যাম্প, আহত ও অসুস্থদের সহায়তা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং শীতকালীন সুরক্ষাসামগ্রী প্রদান করছে। তাদের প্রকাশিত ভিডিও ও ভিজ্যুয়াল আপডেটে তারিখ ও সময় উল্লেখ থাকায় মাঠপর্যায়ের কার্যক্রম যাচাই করা সম্ভব হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনে ছয়টি হাসপাতালে সংস্থাটির সেবামূলক কার্যক্রম চলছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশি-বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বাংলাদেশ ও ইউরোপ থেকে মিশর হয়ে গাজা ও সুদানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সমন্বয় অব্যাহত রেখেছে এইচসিএসবি। সংস্থাটির উদ্যোগের প্রশংসা করেছেন মিশরের ফিলিস্তিনি রাষ্ট্রদূত, মিশরীয় রেড ক্রিসেন্ট, ইজিপশিয়ান হিউম্যান রাইটস সংগঠন, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মানবাধিকার ও আইন বিশেষজ্ঞ এবং ইজিপ্ট ইয়ুথ সার্কেলের প্রতিনিধিরা।

পরিচালক মুহাম্মদ রাজ জানান, সংস্থাটি নিয়মিত ছবি, ভিডিও ও সংক্ষিপ্ত প্রতিবেদন প্রকাশ করছে, যাতে দাতা ও সাধারণ মানুষ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বাস্তব ধারণা পেতে পারেন এবং স্বচ্ছতা বজায় থাকে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।