Web Analytics
চট্টগ্রাম বন্দরের চলমান অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত ছয় দিন ধরে এনসিটি টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীরা বন্দর অবরোধ করে রেখেছেন। উপদেষ্টা বন্দরে এসে বিক্ষোভের মুখে পড়েন এবং পরে বন্দর ভবনে কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেন, তবে আন্দোলনরত শ্রমিকরা বাইরে বিক্ষোভ অব্যাহত রাখেন।

সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, এখনো কোনো বিদেশি অপারেটর নিয়োগ হয়নি এবং রমজান ও নির্বাচনের আগে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র অচল রাখার যৌক্তিকতা নেই। তিনি আশা প্রকাশ করেন, শ্রমিকরা আলোচনায় বসলে সংকটের সমাধান সম্ভব হবে। তবে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবির জানান, বিকেলে বোট ক্লাবে বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও তারা তা প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, আলোচনা হলে তা বন্দর ভবনেই হতে হবে।

সংকটের সমাধান না হওয়ায় বন্দরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বজায় রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।