Web Analytics
সাধারণ আইনজীবীরা মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি হাইকোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার আশরাফুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন।

বিক্ষুব্ধ আইনজীবীরা বলেন, সংসদে জানানো হয়েছে দেশে কোনো জ্বালানির সংকট নেই, অথচ জ্বালানি সংকটের অজুহাতে ভার্চুয়াল কোর্ট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, এটি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র এবং প্রধান বিচারপতির প্রতি অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। এ সময় তারা ভার্চুয়াল কোর্ট বাতিলের দাবিতে স্লোগান দেন।

এর আগে প্রধান বিচারপতির আদেশক্রমে রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পরিচালিত হবে, অন্য দিনগুলোতে সশরীরে বিচারকাজ চলবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।