Web Analytics
কক্সবাজারের উখিয়া উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন ছৈয়দা বেগম (৪৫)। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষ চলাকালে তিনি গুরুতর আহত হন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাজাপালং ইউনিয়নের বাসিন্দা ও ছব্বির আহমদের স্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টাইপালং মাদ্রাসার দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ছৈয়দা বেগম ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, নিহত নারীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।