Web Analytics
যুক্তরাষ্ট্রের টেক্সাসে রিপাবলিকান প্রাইমারি রান-অফ নির্বাচনের পর ইসলামভীতি ও মুসলিমবিদ্বেষ তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় মুসলিমরা জানাচ্ছেন, স্কুল, বিশ্ববিদ্যালয়, পার্ক ও দোকানসহ দৈনন্দিন জীবনের নানা স্থানে ঘৃণার প্রকাশ ঘটছে। হিউস্টন বিশ্ববিদ্যালয়ে নামাজরত শিক্ষার্থীদের সামনে কোরআন পোড়ানোর ঘটনা এবং ঐতিহ্যবাহী পোশাক পরার কারণে মৌখিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে। টেক্সাস জিপি কনভেনশনে মুসলিম প্রতিনিধিদের খ্রিস্টধর্ম গ্রহণ বা দেশ ছাড়ার হুমকি দেওয়া হয়। মুদি দোকানে দুই মুসলিম নারীকে লাঞ্ছিত করার ভিডিও ভাইরাল হলে অভিযুক্ত নারীর জন্য অনলাইনে তহবিল সংগ্রহ হয়, যা রিপাবলিকান কংগ্রেস সদস্য ন্যান্সি মেস সমর্থন করেন।

জুন মাসে টেক্সাস রিপাবলিকান পার্টির কনভেনশনে ‘ডোন্ট শরিয়াহ আওয়ার টেক্সাস’ শিরোনামে শরিয়াহ আইনকে অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব গৃহীত হয়। বিশেষজ্ঞরা জানান, টেক্সাসে কেউ শরিয়াহ আইন বাস্তবায়নের চেষ্টা করছে না। মুসলিম নেতা ড. সুলেমান লালানি ও নায়লা সৈয়দ ধর্মীয় বিদ্বেষ ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে রিপাবলিকান নিয়ন্ত্রিত শিক্ষা বোর্ড নতুন সামাজিক শিক্ষা খসড়া অনুমোদন করেছে, যেখানে দাসত্ব ও নাগরিক অধিকারের পাঠ সংকুচিত করা হয়েছে, যা সংখ্যালঘুদের আরও প্রান্তিক করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।