Web Analytics
নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী চালানো এসব অভিযানে ৪৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস, আহমেদ পেয়ার এ তথ্য নিশ্চিত করেন।

জেলা পুলিশ জানায়, জেলার বিভিন্ন থানা ও বিট এলাকায় মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোট ২০টি অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ১৩ জনের মধ্যে চারজন মাদক ব্যবসায়ী এবং নয়জন মাদকসেবী বলে জানানো হয়েছে। অভিযানে জেলার বিভিন্ন এলাকার থানা ও বিট এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়।

সুধারাম থানা এলাকায় তিনজন, বেগমগঞ্জ মডেল থানা এলাকায় চারজন এবং সেনবাগ থানায় চারজনকে গ্রেপ্তার করা হয়। চরজব্বর থানা এলাকায় ৪৪৭ পিস ইয়াবাসহ একজন এবং কবিরহাট থানায় একজন গ্রেপ্তার হন। এ ঘটনায় চারটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।