Web Analytics
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশের সমন্বয় ছাড়া ‘ওয়ান হেলথ’ কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব নয়। তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই এই লক্ষ্য অর্জন করা যাবে। ঢাকায় আয়োজিত এক সেমিনারে তিনি বাস্তব প্রতিশ্রুতি ও নীতিগত অঙ্গীকারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, এখন সময় এসেছে ‘হোল অব গভর্নমেন্ট’ ও ‘হোল অব নেশন’ পদ্ধতিতে কাজ করার।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়গুলোকে কেন্দ্রস্থলে রাখতে হবে। তিনি প্রশাসনিক জটিলতা ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের ঘাটতিকে ওয়ান হেলথ বাস্তবায়নের বড় বাধা হিসেবে চিহ্নিত করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ডা. মো. সায়েদুর রহমান বলেন, মানবস্বাস্থ্যই এই উদ্যোগের মূল কেন্দ্র, কারণ খাদ্যদূষণ, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও পরিবেশগত পরিবর্তন সরাসরি মানুষের ওপর প্রভাব ফেলে।

প্রস্তাবিত ওয়ান হেলথ প্রকল্প তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি ডিপিপির আওতায় পরিচালিত হবে। কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, মানব, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্যকে একত্রে বিবেচনায় নিয়ে বাংলাদেশ একটি কার্যকর জাতীয় মডেল গড়ে তুলতে পারবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।