Web Analytics
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজ, মন-মানসিকতা, চেষ্টা ও দেশের প্রতি ভালোবাসার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের জন্য প্রধানমন্ত্রীর মেহনত ও কষ্ট দেখে তারাও অনুপ্রাণিত হচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

হানজালা বলেন, তৃণমূলে অনেকেই হয়তো প্রধানমন্ত্রীর চিন্তাধারা ধারণ করতে পারেননি, যার কারণে অন্যায়-অবিচার হয়ে থাকতে পারে। তিনি জানতে চান, প্রধানমন্ত্রীর এই চিন্তাধারা তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিতে কী করা যেতে পারে। জবাবে তারেক রহমান বলেন, প্রশ্নটি তার কাছে পরিষ্কার নয় এবং আগে থেকে নোটিস দিলে তিনি পুরো প্রস্তুতি নিয়ে উত্তর দেবেন।

দেশ পুনর্গঠনের পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এসব পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনি ইশতেহারে তুলে ধরেছিল। সরকার গঠনের পর আরও তথ্য পাওয়ায় পরিকল্পনাগুলো বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, একটি দেশের বিস্তারিত পরিকল্পনা নিতে সময় লাগে; কাজ শুরু হলে সব পর্যায়ের মানুষ বিষয়গুলো জানতে পারবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।