Web Analytics
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছেন, দেশের সকল নাগরিকের সমান মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তার রাজনৈতিক সংগ্রাম চলবে। তিনি অঙ্গীকার করেন, রাষ্ট্রের সব সেবা ও সুযোগ-সুবিধা সাধারণ মানুষের জন্য সমভাবে নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যক্তিগতভাবে কোনো বিশেষ সুবিধা বা ভিআইপি সংস্কৃতির অংশ হবেন না।

এনসিপি ইউকে অ্যালায়েন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্য সফর উপলক্ষে গত রবিবার লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকার মাইদা ব্যাংকুয়েটিং হলে হাসনাত আব্দুল্লাহকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের জুলাই গণঅভ্যুত্থানে অবদান স্মরণ করে বলেন, নতুন বাংলাদেশ গঠনে দেশ-বিদেশের নাগরিক, বুদ্ধিজীবী, তরুণ ও গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এনসিপি ইউকে অ্যালায়েন্সের স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায়, যদিও কিছু পলাতক আওয়ামী লীগ কর্মী বিশৃঙ্খলার চেষ্টা করেছিল।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।