Web Analytics
নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ সংসদে নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ করার দাবি তুলেছেন। বুধবার তিনি এই দাবি উত্থাপন করেন এবং জানান, ১৯৯৪ সাল থেকে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জনগণ এ দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।

তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে নোয়াখালীর স্বতন্ত্র মর্যাদা রয়েছে। ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক গুরুত্বের কারণে এখানে একটি বড় বিমানঘাঁটি নির্মিত হয়েছিল এবং ভুলুয়া নদী বন্দর ছিল দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ নদী বন্দর।

হান্নান মাসউদ আরও বলেন, খেলাফত আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানে নোয়াখালীর মানুষ অগ্রণী ভূমিকা রেখেছে। তবুও রাজনৈতিক কারণে এ অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রশাসনিক বঞ্চনার শিকার হয়ে আসছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।