Web Analytics
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে দুইদিনের ধর্মঘটের ঘোষণা দিয়েছে শ্রমিকদল। শনিবার সব ধরনের অপারেশন এবং রোববার প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলনে শ্রমিকদল ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এই কর্মসূচি ঘোষণা করে। স্কপ শ্রমিকদলের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে।

এর আগে সকালে উচ্চ আদালত এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করে। রায়ের পর শ্রমিকদলের বন্দর শাখার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে এবং পরে আগ্রাবাদের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে। তারা বলেন, টার্মিনাল বিদেশি অপারেটরের হাতে গেলে দেশের নিরাপত্তা ও বন্দরের নিয়ন্ত্রণ ঝুঁকিতে পড়বে, বাংলাদেশি শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা থাকবে এবং বৈদেশিক মুদ্রা দেশ থেকে পাচার হবে।

চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে স্কপ নেতারা সরকারকে দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান এবং সতর্ক করেন যে, সিদ্ধান্ত না বদলালে শ্রমিক ও সাধারণ মানুষকে নিয়ে বন্দর অচল করে দেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।