Web Analytics
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সুপারিশে ছয়টি স্টক ব্রোকারেজ হাউসকে কমোডিটি ডেরিভেটিভসের ব্রোকার হিসেবে নিবন্ধন সনদ দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে লেটার অব ইনটেন্ট ইস্যুর সিদ্ধান্ত হয়েছে। সোমবার বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে কমিশনের সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো সোহেল সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, এনএলআই সিকিউরিটিজ, বি রিচ, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ এবং ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড। বিএসইসি জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের আবেদন ও সিএসই পিএলসির আনুষ্ঠানিক সুপারিশ বিস্তারিত পর্যালোচনার পর কমিশন সর্বসম্মতভাবে নীতিগত অনুমোদন ও এলওআই ইস্যুর সিদ্ধান্ত নেয়।

সিএসই সূত্র অনুযায়ী, অনুমোদিত ব্রোকারেজ হাউসগুলোকে সিএসই থেকে এনরোলমেন্ট নিতে হবে। এ জন্য প্রতিটি ব্রোকারকে ২ কোটি টাকা জমা দিতে হবে এবং কার্যক্রম পরিচালনায় বার্ষিক নবায়ন ফি দিতে হবে। আরও তিন প্রতিষ্ঠানের আবেদন অনুমোদিত হয়নি। সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম মজুমদার বলেন, কমোডিটি এক্সচেঞ্জ চালুর জট খুলতে শুরু করেছে, তবে কার্যকর ও তারল্যপূর্ণ বাজারের জন্য কমপক্ষে ৩০ ব্রোকার প্রয়োজন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।