Web Analytics
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন। তিনি জানান, হাসপাতালের ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন ভেঙে আধুনিক ভবন নির্মাণ, অক্সিজেন প্ল্যান্ট সচল রাখতে বিদ্যুৎ সাব-স্টেশন স্থাপনসহ প্রয়োজনীয় উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। সোমবার বিকেলে কুমিল্লা সফর শেষে ফেরার পথে আকস্মিকভাবে হাসপাতালটি পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াসরুম ও অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন এবং রোগীদের খাবারও খেয়ে দেখেন। তিনি জানান, কাগজপত্র প্রস্তুত করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি দীর্ঘদিনের।

স্থানীয়রা স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে দ্রুত উন্নয়ন কাজ শুরু ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।