Web Analytics
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে বলেন, ইরানের নতুন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেছেন। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ খোলা, অবাধ ও নিরাপদ হলে তবেই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির কথা বিবেচনা করবে। তার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করছে বা পাথর যুগে পাঠিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

অন্যদিকে, ইরানি কর্তৃপক্ষ ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, কোনো সরাসরি আলোচনা বা চুক্তি হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু বার্তা বিনিময় হলেও তা কোনো আলোচনা বা যুদ্ধবিরতির অনুরোধ হিসেবে গণ্য করা যায় না এবং তেহরান যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত।

ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়, যা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাব হিসেবে দেখা হচ্ছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।