জেনিনে এক ফিলিস্তিনি পরিবারকে তাদের বাবার লাশ কবর থেকে তুলে অন্য স্থানে সরিয়ে নিতে বাধ্য করেছে ইসরাইলি বসতিস্থাপনকারীরা। দাফনের কয়েক ঘণ্টা পরই এই ঘটনা ঘটে। বসতিস্থাপনকারীরা দাবি করে, কবরস্থানের জমিটি নিকটস্থ ‘সা-নুর’ বসতির অন্তর্ভুক্ত এবং এই অজুহাতে তারা পরিবারটিকে লাশ সরাতে বাধ্য করে।
ঘটনাটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি একে ফিলিস্তিনিদের প্রতি চলমান ‘অমানবিক আচরণের’ অংশ হিসেবে বর্ণনা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারটি বসতিস্থাপনকারীদের চাপের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।
আলজাজিরা সূত্রে জানা যায়, দখলকৃত অঞ্চলে জমি ও কবরস্থান নিয়ে বিরোধ এখনো উত্তেজনার প্রধান কারণ হিসেবে রয়ে গেছে।