Web Analytics
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের আওতাধীন চট্টগ্রামের এসআরভি স্টেশনে শতকোটি টাকার জমি বিনা টেন্ডারে বরাদ্দ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রেলওয়ের বাণিজ্যিক শাখা, ভূ-সম্পত্তি দপ্তর ও নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যের সমন্বয়ে গঠিত একটি সিন্ডিকেটের যোগসাজশে এই বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়। এতে রেলওয়ে কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগে বলা হয়, বরাদ্দ প্রক্রিয়ায় রেলওয়ের নীতিমালা ও উন্মুক্ত দরপত্র আহ্বানের বাধ্যবাধকতা সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।

নথিপত্র অনুযায়ী, ‘উৎস ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ নামের প্রতিষ্ঠানটি রেলওয়ের পরিবহন বা সংরক্ষণ কার্যক্রমের সঙ্গে যুক্ত নয়, তবুও ২০২৫ সালের জানুয়ারিতে ৪,৫০০ বর্গফুট জায়গা বরাদ্দ পায়। তদন্ত রিপোর্ট ও নকশায় প্রয়োজনীয় তিন দপ্তরের স্বাক্ষর অনুপস্থিত ছিল এবং অনুমোদনহীন নকশা ব্যবহার করা হয়। অভিযোগে আরও বলা হয়, বরাদ্দ প্রক্রিয়ায় কিছু কর্মকর্তা ঘুষ লেনদেনে জড়িত ছিলেন।

রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, ভূমি বরাদ্দে কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।