Web Analytics
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতে নিহতের সংখ্যা দুই হাজার ২০০ ছাড়িয়েছে বলে আল জাজিরা জানিয়েছে। ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে সবচেয়ে বেশি ১,৪৪৪ জন নিহত হয়েছেন। লেবাননে ৭৭৩ জন, ইসরাইলে ১৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬ জন, বাহরাইনে ২ জন, সৌদি আরবে ২ জন, কুয়েতে ৬ জন এবং ওমানে ৩ জন নিহত হয়েছেন। এছাড়া ইরাকে ২৬ জন ও মার্কিন বাহিনীর ১১ সদস্য নিহত হয়েছেন।

২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক ও জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরপরই ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দেয়, যার প্রভাব উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

অঞ্চলজুড়ে পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ, এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।