Web Analytics
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রায় দুই সপ্তাহের চলমান লড়াইয়ের মধ্যে ওয়াশিংটনের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। নিউইয়র্ক টাইমস শুক্রবার জানায়, ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাবটি তেহরানে নিয়ে যান। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি ইরান সফর করেন। প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি। ইরানি কর্মকর্তাদের মতে, এটি বর্তমানে বিদ্যমান একমাত্র প্রস্তাব ছিল।

প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যার সুনির্দিষ্ট সমাধান না থাকায় ইরান প্রস্তাবটি নাকচ করেছে। তবে নিউইয়র্ক টাইমস বলেছে, ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। সফরে আল-জাইদি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। ইরানি কর্মকর্তারা বাণিজ্য, জ্বালানি, পরিবহন এবং আঞ্চলিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর কথাও জানান।

সেন্টকম বলেছে, যুক্তরাষ্ট্র টানা ১৩তম রাতে ইরানের সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানি কর্তৃপক্ষের হিসাবে, এসব হামলায় ৫৩ জন নিহত ও অন্তত ৫৯২ জন আহত হয়েছেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।